শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
ঈদের জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে, সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাতেও ইমামতি করেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেনের ইমামতিতেও একটি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি গুনাহ মাফ, রমজানের রোজা ও ইবাদত কবুল এবং মৃত আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

অন্যদিকে, একই দিনে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।


আরও সংবাদ   বিষয়:  ঈদের জামাত   দেশ ও জাতির কল্যাণ কামনা   দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close