রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:৫৭ এএম আপডেট: ২১.০৩.২০২৬ ১১:৩১ এএম

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে দীর্ঘ ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে নামাজ আদায় করেছেন তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী একসঙ্গে অংশ নেন। 
এর মধ্য দিয়ে ১৯৯০ সালের পর প্রথমবার কোনো প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করলেন।

এর আগে, ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমদ পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ সময় ধরে নারী প্রধানমন্ত্রীরা দায়িত্বে থাকায় জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেখা যায়নি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিয়েছিলেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে ঈদগাহ ময়দানে। কঠোর নিরাপত্তার মধ্যে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে দীর্ঘ সারিতে মুসল্লিরা প্রবেশ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পুরুষ প্রধানমন্ত্রী   জাতীয় ঈদগাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close