শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নানা আয়োজনে বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১:৪০ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ সময় শতশত মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মুহাম্মদ মুজিবুল হক। 

পরে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন বান্দরবান জেলা স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ। 

এছাড়াও বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়। 

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবান পৌরসভার প্রশাসক এসএম মনজুরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কমিটির আমীর এসএম আবদুচ ছালাম আজাদ, নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পবিত্র ঈদুল ফিতর   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close