বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
দেশজুড়ে
শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নামে।

সরেজমিনে দেখা গেছে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ফজরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে শাহী ঈদগাহ মাঠে আসতে শুরু করেন।

ঈদের প্রথম জামাতের নামাজের পূর্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী।

ঈদের জামাতে অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় শাহী ঈদগাহ মাঠে প্রথম জামাতের ইমামতি করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান নিজামী। ২য় জামাত সকাল সাড়ে ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close