শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ক‌ু‌ষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) এন‌সি‌পির কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপ‌জেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এ নোটিশ প্রদান করা হয়। 

দল‌টির কু‌ষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফের‌দৌস ট‌নি এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

‌নোটিশে দুই নেতার বিরু‌দ্ধে সরকারি বরাদ্দকৃত চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হ‌য়ে‌ছে। এছাড়া অভিযুক্ত নেতাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নো‌টি‌শের জবাব‌ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জান‌তে চাইলে কুমারখালী উপ‌জেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ব‌লেন,‌ ‘শোকজ নো‌টিশ পে‌য়ে‌ছি। আমি আমার ব‌্যাখা দি‌য়ে দি‌বো।’

এ বিষ‌ে‌য়ে জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফের‌দৌস ট‌নি ব‌লেন, ‘বি‌ভিন্ন মাধ‌্যমে আমরা বিষয়গু‌লো জান‌তে পে‌রে‌ছি। দ‌লের স্বচ্ছতার ভি‌ত্তি‌তে ওই দুইজন‌কে শোকজ নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে। তাদের বিরু‌দ্ধে উত্থা‌পিত অভি‌যোগে নি‌জে‌দের নি‌র্দোষ প্রমাণ কর‌তে পার‌লে সাংগঠ‌নিক ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে না। আর য‌দি প্রমাণ না কর‌তে পা‌রে তাহ‌লে আমরা বিষয়‌টি কেন্দ্রকে জানা‌বো। তারা প্রয়োজনীয় ব‌্যবস্থা নিবেন।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   এনসিপি   শোকজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close