সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
মাদক ও ক্যাসিনোমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৫:১৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “সমাজকে কলুষমুক্ত করতে প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হবে এবং এ ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।”

শনিবার (২১ মার্চ) সকালে লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “নিজেদের সন্তানকে মাদকাসক্ত ও ক্যাসিনো (জুয়া) থেকে সরিয়ে আনতে হবে। পরিবারই হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। যদি তারা বিপথে যায়—তবে তাদের নিরাময় কেন্দ্রে পাঠিয়ে সুপথে ফেরানোর চেষ্টা করুন। যদি না পারেন তাহলে আমরাই করব।”

আইনশৃঙ্খলা রক্ষায় নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “যদি কেউ কথা না শোনে বা সংশোধিত না হয়, তবে আমি আইনের কঠোর প্রয়োগ করতে বাধ্য হব। আমি ইতোমধ্যে এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দিয়েছি। সে সময় কোনো বাবা-মা যেন এসে আমার কাছে কোনো প্রকার তদবির না করেন।”

তিনি আরও যোগ করেন, “সমাজ যদি ভালো না থাকে—আমরা যতই উন্নয়ন করি না কেনো, সেই উন্নয়ন কোনো কাজে আসবে না। আগে সমাজকে রক্ষা করতে হবে।”

সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “যেসব মসজিদ মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখবে এবং সমাজ গঠনে কাজ করবে—আমি ব্যক্তিগত ও সরকারিভাবে সেই মসজিদগুলোতেই অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা প্রদান করব।”

ঈদের নামাজ শেষে মন্ত্রী দীর্ঘক্ষণ সাধারণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সবার খোঁজখবর নেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মাদক ও ক্যাসিনোমুক্ত সমাজ   ক্যাসিনোমুক্ত সমাজ গঠন   কঠোর হুঁশিয়ারি   ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close