সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈদের দিন হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৫:৫৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

পবিত্র ঈদুল ফিতরের দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা তিনি পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “অনেকগুলো হাসপাতাল দেখেছি—কম্পারেটিভলি তুলনামূলকভাবে এই হাসপাতালের এরিয়া নিট অ্যান্ড ক্লিন। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে—আমরা উন্নত মানের খাবার দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দিয়েছি।  রান্না ঘরের ভিতরে গিয়েছি—পরিচ্ছন্ন রয়েছে, পোলাও রান্না করেছে, মুরগি রান্না করেছে, সেমাই রান্না করেছে, রুটি ও গ্রামীণ পিঠা দিয়েছে।”

“চিকিৎসার খবর নিয়েছি—এখানে ডাক্তার পাংচুয়াল। আমি একাধিক রোগীর সঙ্গে কথা বলেছি। রোগীর সাথে কথা বলেছি—তারা আমাকে রিপোর্ট করেছে, ডাক্তারের সেবা নিশ্চিত রয়েছে, ওষুধও পাচ্ছে। একজন রোগীকে মহাখালী পাঠাতে হবে আমি নিজেই অ্যম্বুলেন্ডে মহাখালী পাঠানোর ব্যবস্থা করেছি।”

হাসপাতালে ডাক্তারের ডিপুটেশনে রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা একটা ব্যাধি। তবে সকল ডাক্তারকে দোষা যায় না, যারা এডুকেশনের জন্য গেছেন তারা থাকবে।”

“কিছু ডাক্তার অফিসিয়ালি ছুটি নিয়ে বাইরে রোগী দেখেন। এমন ঘটনায় একজনের লাইসেন্স সাসপেন্ড করেছি। কিছুৃ লোক খারাপ করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা লিয়েন এবং ডেপুটেশনে গেছে তারা একজনও থাকতে পারবে না, চাকরিতে আসতে বাধ্য। আগামী ৩০ দিনের ভিতর আমরা নিয়ে আসব।”

এছাড়াও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম, কাপাসিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়নসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঈদের দিন   হাসপাতাল পরিদর্শন   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close