সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতর উদযাপন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম উৎসব ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানেরা দোয়া করেন দেশ ও জাতির জন্য। এদিকে দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি বাধা পেরিয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা।

শনিবার (২১ মার্চ) সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এক মাস সিয়াম সাধনার পর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর ।

চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে। এখানে ২০-২৫ হাজার মুসল্লী নামাজে অংশ নেয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষ মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে ঈদ পালন করছে, দেশে কথা বলার অধিকার ও মত প্রকাশের অধিকার বজায় থাকুক।’

ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায়।

সিলেটে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে। জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অংশ নেন লাখো মুসল্লি।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মানুষের প্রত্যাশা পুরনে সরকার প্রত্যেক নাগরিকের হক আদায়ের চেষ্টা করছে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে সরকার। বৈশ্বিক যত চাপ তৈরি হোক দেশের মানুষের জন্য দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখবে সরকার।’

সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্য দিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।

এদিকে বৃষ্টির কারণে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পরিবর্তে হযরত শাহ মখদুমের মাজারে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হয়েছে।

বরিশালে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকাল ৮টায় বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়৷

কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে আসতে হবে।’

নাটোরে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সর্বস্তরের মানুষ।

এদিকে, ফরিদপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও বরগুনাসহ বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে খোলা মাঠের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা ছাতা ও রেইনকোট নিয়ে নামাজ আদায় করেন।

মাগুরায় নোমানী ময়দানে পাঁচ হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। একইভাবে যশোর, নাটোর ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ঈদের নামাজ।

সব মিলিয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঈদুল ফিতর   ধর্মীয় ভাবগাম্ভীর্য   ঈদুল ফিতর উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close