রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
ঈদের ভ্রাতৃত্ব-ভালোবাসা অবিরত চলতে থাকবে : অর্থমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৭:১১ পিএম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে। পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন।

তিনি বলেন, “এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। এভাবে ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে।”

শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “মানুষ মুক্ত পরিবেশ না পেলে ঈদের আনন্দ তেমন আসে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত করেছে। সবাই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় ভয়ের পরিবেশ দূর হয়েছে। জাতি ধর্ম-বর্ণ নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষ এখন ভিন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছে।”

সবাই যেভাবে ঈদের আনন্দ উপভোগ করছে এভাবে যেন থাকতে পারে তিনি এ আশা রাখেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঈদ   ভ্রাতৃত্ব-ভালোবাসা   অবিরত   অর্থমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close