শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১২
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৮:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে। তারা সবাই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায় নাই।

ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি পরিবহনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী বাসটি রেললাইনে উঠে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত নার্স মো. বোরহান উদ্দিন বলেন, ‘হাসপাতালের মেঝেতে ১২ জনের মরদেহ পড়ে আছে। এদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও তিন শিশু রয়েছে। ভর্তি আছে ৪ জন। চিকিৎসা নিতে চলে গেছেন প্রায় ১৫ জন।’

হাসপাতালে ভর্তি ওমর ফারুক নামের এক আহত যাত্রী বলেন, ‘তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকি লাগে এবং পরে দেখেন বাসের ভেতরে দুমড়ে-মুচড়ে গেছে। এরপর কী হয়েছে তিনি আর কিছুই বলতে পারেন না।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বাস-ট্রেন সংঘর্ষ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close