শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুমিল্লায় দুর্ঘটনার পর স্বাভাবিক হতে শুরু করেছে রেল যোগাযোগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৯:৪৭ এএম আপডেট: ২২.০৩.২০২৬ ৯:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

রোববার (২২ মার্চ) সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে চট্টগ্রাম মেইল ছেড়ে যায়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু-ডাউন (চট্টগ্রাম মেইল) ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় এবং সকাল ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাস্থল—কুমিল্লা সদর দক্ষিণ এলাকা অতিক্রম করে।

তিনি আরো বলেন, ‘উদ্ধারকাজের জন্য ইতিমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। আশা করা হচ্ছে, এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ হবে।’

এর আগে, শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জন নিহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় ও জোনাল এই দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   দুর্ঘটনা   রেল যোগাযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close