শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
জাতীয়
হাদি হত্যা : আরও ১৪ দিনের জেল হেফাজতে ফয়সাল ও আলমগীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। তারা দুজনেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যায় অভিযুক্ত।

রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এ নির্দেশ দেন।

হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ’র জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে, ১৪ দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে যান তারা। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্ততাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে সেই ফিলিপ সাংমাকেও গ্রেপ্তার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  হাদি হত্যা   ১৪ দিনের জেল হেফাজত   ফয়সাল   আলমগীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close