রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আব্দুল খালেক (৫৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা আব্দুল খালেকের সঙ্গে তার ছেলে মানিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী এলাকায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে মানিক মানসিকভাবে অস্থির হয়ে পড়েন বলে জানা গেছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   ছেলের হাতে বাবা খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close