শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দম্পতির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে আর ফেরা হলো না যশোরের চৌগাছা উপজেলার এক দম্পতির। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫)।

রোববার (২২ মার্চ) দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। নিহতরা চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা। 

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) ঈদের দিন তারা মেয়ে ফারহানা সুলতানা শেফার বাড়ি লক্ষ্মীপুরের রতনকাটি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে যশোর থেকে মামুন পরিবহনের একটি বাসে রওনা দেন। পথে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন, যাদের মধ্যে এই দম্পতিও ছিলেন। 

স্বজনরা জানান, রাত ৩টার পর থেকে তাদের মোবাইল ফোনে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে দুর্ঘটনার খবর পেয়ে মেয়ে-জামাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরিবার সূত্র জানায়, সারাজীবন একসঙ্গে কাটানো এই দম্পতির চিরবিদায়ও হয়েছে একসঙ্গে। নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবর খনন করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিহতের মেজ ভাই নুর ইসলাম বলেন, “ভাই ও ভাবি এই প্রথম ঈদে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। কিন্তু আনন্দের বদলে আমাদের পরিবারে এখন শোকের মাতম।”

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের মধ্যে চৌগাছার দুজন রয়েছেন। মরদেহ এলাকায় আনার প্রক্রিয়া চলছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   ট্রেন   ধাক্কা   দম্পতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close