শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মাছ ধরতে গিয়ে বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮:৪৪ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহিনুর ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তোজামের ছেলে।

গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহিনুর ইসলাম নিজের বাড়ির পাশের একটি ডোবা থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি সেচ করে মাছ ধরছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়ায়   বিদ্যুৎস্পৃষ্ট   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close