শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
দেড়যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেড় যুগ পর এবছর পুনরায় শুরু হচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এর প্রস্তুতি হিসেবে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যরা কয়েক দফা মহড়া সম্পন্ন করেছেন। রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন, অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রীও।

স্বাধীনতার বহুমাত্রিক রূপ অক্ষুণ্ণ রাখতে কতটা প্রস্তুত দেশের সামরিক বাহিনী? জাতীয় প্যারেড গ্রাউন্ডে, তারই নমুনা দেখালো তিন বাহিনীর পাশাপাশি আধাসামরিক বাহিনীগুলোর সদস্যরা।

ছন্দবদ্ধ পদচারণা, সম্মুখে তীক্ষ্ণ দৃষ্টি। গন্তব্য একটাই- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকা।

এবছর কুচকাওয়াজের কমান্ডারের দায়িত্বে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসাদুল হক। আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া নেবুলার পিঠে চড়ে প্যারেড গ্রাউন্ডে অংশ নেবেন তিনি। সালাম জানাবেন রাষ্ট্রপতির প্রতি।

প্যারেডের পর চলবে আধুনিক সমরাস্ত্র প্রদর্শনী। জানান দেয়া হবে সামরিক শক্তিমত্তার। আধুনিক ট্যাংক, ট্যাংক বিধ্বংসী মিসাইল, উন্নত আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত যান্ত্রিক বহরের মাধ্যমে বার্তা দেয়া হবে- এ দেশ মাথা নোয়াবার নয়।

প্রদর্শনীর শেষভাগে ফ্লাইপাস্টে অংশ নেবেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। আকাশে ক্ষিপ্রতা দেখাবে আধুনিক যুদ্ধবিমান মিগ-২৯। থাকবে সামরিক হেলিকপ্টারের মহড়া। যুদ্ধকালীন প্যারাট্রুপারদের অবতরণের নমুনাও দেখা যাবে এদিন।

সবশেষে এরোবেটিক ডিসপ্লের মাধ্যমে আকাশপথে যুদ্ধের সক্ষমতার ঝলক দেখাবে বাহিনীর দক্ষ বৈমানিকরা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close