সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৩৪ পিএম আপডেট: ২৩.০৩.২০২৬ ১:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), দাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাকির হোসেন (১৮) ও কুলিয়ারচর পৌর শহরের কৈলানপুর টিয়াকাটা এলাকার যতীন্দ্র চন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন বন্ধু বিজয়, জাকির হোসেন ও জিৎ বর্মণ। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাকির হোসেন। জিৎ বর্মণ ছিটকে সড়কের পাশে পড়েন।

পরে স্থানীয় লোকজন জিৎ বর্মণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিৎ বর্মণের মৃত্যু হয়।

এদিকে, ঈদের দ্বিতীয় দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় দাড়িয়াকান্দি গ্রাম, মধ্যপাড়া গ্রাম ও টিয়াকাটা গ্রামের বাড়িতে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিজয় ও জাকির হোসেনের মৃত্যু হয়। জিৎ বর্মণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে, দুর্ঘটনার পর চালককে আটক করা যায়নি। দ্রুত চালক দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close