মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাহাড় আর প্রকৃতি দেখতে বান্দরবানে ভীড় করছে পর্যটকরা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৪৭ পিএম আপডেট: ২৩.০৩.২০২৬ ১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদের ছুটিতে পর্যটকের ভীড়ে মুখরিত হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে প্রকৃতি প্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড় ঘেরা বান্দরবানে। রমজানের কারণে দীর্ঘদিন পর্যটনকেন্দ্রগুলো ফাঁকা থাকলেও এখন পর্যটকদের আনাগোনা বেড়েছে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্রে। হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতেও বেড়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা।

১১টি পাহাড়ী জনগোষ্ঠী ও বাঙালীদের সহঅবস্থানের সঙ্গে অসংখ্য পর্যটনকেন্দ্রে ঘেরা বান্দরবান পার্বত্য জেলা। তাই যেকোন ছুটির বন্ধে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা এখানে ভ্রমণে আসেন। ঈদের এবারের ছুটিতেও জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের ছুটিতে পাহাড়, প্রকৃতি ও নদীর অপরূপ রূপ দেখে বিমোহিত হচ্ছেন পর্যটকরা।

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক রোদুয়ান জানান, বান্দরবান খুবই সুন্দর পর্যটন জেলা। দেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলার বৈচিত্র্য আলাদা। পাহাড়, নদী, ঝরণা, মেঘ ও প্রকৃতির যে সংমিশ্রণ, তা শুধু বান্দরবান জেলায় পাওয়া যায়।

মেঘলা পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটক শিরীন আক্তার জানান, ঈদের দীর্ঘ ছুটি তাদের নতুন পরিকল্পনার সুযোগ দিয়েছে। এই ছুটিতে তারা বান্দরবানের সাত উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণ করছেন এবং বান্দরবান যে এত সুন্দর, তা নিজ চোখে না দেখলে কখনো বুঝতে পারতাম না।

এদিকে, বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকরা যেন নিরাপদে বিভিন্ন হোটেল-মোটেল ও পর্যটনকেন্দ্রে অবস্থান করতে পারেন, সেজন্য প্রশাসন সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়তি নজরদারি করছে ট্যুরিস্ট পুলিশ।

বান্দরবান হোটেল, রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে বান্দরবানের সকল হোটেল-মোটেল ও রিসোর্ট নতুন সাজে সেজেছে এবং বেশিরভাগ পর্যটক এবার বান্দরবানে ভ্রমণে এসেছে। তিনি আরও জানান, বান্দরবানে আগত পর্যটকরা যেন আবাসিকভাবে কোনো সমস্যার সম্মুখীন না হন, সেজন্য হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং সকল পর্যটকের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের পুলিশ পরিদর্শক মো. ফরিদ উদ্দিন খান জানান, ঈদের এই দীর্ঘ ছুটিকে ঘিরে বান্দরবানে পর্যটকদের আনাগোনা বেড়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ জোনের সকল সদস্য বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, বান্দরবানের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং পর্যটকরা এই মৌসুমে বান্দরবান ভ্রমণে খুবই আনন্দ পাচ্ছেন। পর্যটকরা কোনো সমস্যা হলে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পর্যটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close