মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
জাতীয়
ভোট দিয়ে জান্নাতের টিকিট নেওয়ার দলে আমরা নই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা কাজ করতে এসেছি। একদল বেহেশতের টিকিট বিক্রি করে—তারা এবার ক্ষমতায় আসতে পারেনি। আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেওয়ার দলে নই। আমরা কাজ করে, আরও পরিশ্রম করে বেহেশতে যাবো।”

সোমবার (২৩ মার্চ) সকালে “খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা-খরা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক সভায় এসব কথা বলেন তিনি।

সততার সঙ্গে খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশে ২০ হাজার খাল খনন করা হবে। ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। সেই কার্যক্রম অব্যাহত থাকলে আজ দেশে পানির সমস্যা হতো না।

তিনি বলেন, “আমি উদ্বোধন করে দেওয়ার পর এই কার্যক্রম যেন থেমে না যায়। অতীতে এমন অনেক কাজ আমরা দেখেছি।”

সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, কাজের মান বজায় রাখতে হবে।

নিজ দলের নেতাকর্মীসহ সবাইকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবে দেশেও ক্ষতি হয়েছে। জ্বালানি তেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। “কদিন আগে দেখলাম, তেল না পেয়ে কিছু লোক পেট্রোল পাম্প ভাঙচুর করেছে। এভাবে মব সৃষ্টি করতে দেওয়া হবে না। যেকোনো মব কঠোরভাবে দমন করা হবে।”

মির্জা ফখরুল বলেন, “আমরা মহিলাদের হাতে যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, তাতে প্রতিটি পরিবারে নারীর ক্ষমতায়ন বাড়বে। একইভাবে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তারা আর অবহেলায় না থাকেন।”

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকারিয়া মণ্ডলসহ আরও অনেকে।

উল্লেখ্য, নেহা নদীর ৫.৮ কিলোমিটার পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ টাকা।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close