শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
জ্বালানি সংকটে বগুড়ায় ৭২টি পেট্রোল পাম্প বন্ধ, জনদুর্ভোগ চরমে
গণেশ দাস, বগুড়া
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জ্বালানি তেলের তীব্র সংকটে বগুড়ার ৭২টি পেট্রোল পাম্প কার্যক্রম বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে সরবরাহ ব্যাহত হওয়ায় জেলায় যানবাহন চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

সোমবার (২৩ মার্চ) সরেজমিনে খোঁজ নিয়ে এই চিত্র দেখা যায়।
 
জানা গেছে, গত কয়েক দিন ধরে পাম্পগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ঈদের আগের রাতে পেট্রোল পাম্পগুলোতে রাতভর ব্যাপক চাপ ছিল। ফলে পাম্পগুলোতে ঈদের দিন সকাল থেকেই জ্বালানি তেলের মজুত কমতে থাকে। ঈদের পরদিন রোববারেও (২২ মার্চ) কিছু কিছু পাম্পে জ্বালানি তেল বিক্রি হলেও সোমবার সকাল থেকে পর্যাপ্ত মজুত না থাকায় একে একে পাম্পগুলো বন্ধ ঘোষণা করতে বাধ্য হন মালিকরা।

পেট্রোল পাম্পের কর্মচারীরা জানান, ঈদের আগের রাতেই বেশির ভাগ পাম্পের জ্বালানি তেলের মজুত শেষ হয়ে যায়। সংকটের কারণে গ্রাহকদেরও বাড়তি চাপ সামলাতে হয়েছে। সোমবার সকাল থেকেই জ্বালানি তেল নিতে এসে ঘুরে যাচ্ছেন অসংখ্য গ্রাহক।

পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখা গেছে, ‘জ্বালানি তেল শেষ’ লিখে রাখার পাশাপাশি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে পাম্পগুলো।

রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন জানান, জ্বালানি তেলের মজুত শেষ হওয়ায় সোমবার থেকে জেলার ৭২টি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি কাটার সম্ভাবনা কম।

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  জ্বালানি   সংকট   পেট্রোল   জনদুর্ভোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close