সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের রোগীরা হবে শারীরিকভাবে শান্ত : স্বাস্থ্যমন্ত্রী
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে বর্তমান প্রধানমন্ত্রী নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় শতভাগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।’

রোববার (২২ মার্চ) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলাবাসীর পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী কবিতার ভাষায় বলেন, ‘আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের সকল রোগীরা হবে শারীরিকভাবে শান্ত।’
 
সাখাওয়াত হোসেন বকুল আরো বলেন, ‘আমার উপর অনেক আস্থা ও বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নরসিংদী জেলায় স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী উপহার দিয়েছেন। আমি আমার শ্রম ও সততা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব পালন করছি। নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শিবপুরের ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিত করা হবে। স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনতে হবে। বিগত সরকার কুইক রেন্টাল নামে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি করে গেছে। সেটা সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। আামাদের কাজ হবে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ইতোমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সরকার স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালামিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যমন্ত্রী    শিবপুর    স্বাস্থ্য কার্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close