শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
জাতীয়
তেলের খোঁজে চালকরা, স্টেশনজুড়ে ভোগান্তির গল্প
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

পেট্রোল, অকটেনসহ চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পেতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে ভিড় করছেন গ্রাহকরা। দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। অনেকক্ষণ অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে পড়ছেন অনেকেই—তবে তেল পাওয়ার পর মিলছে স্বস্তি।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর পাম্পগুলোতে দেখা গেল সেই পুরনো চিত্র। ফিলিং স্টেশনের সামনে লম্বা সারি। ফাঁকা নগরীতেও তেলের খোঁজে চালকরা। রাজধানীর ফিলিং স্টেশনজুড়ে এখন ভোগান্তির গল্প।

বাইকারদের মধ্যে একজন বলেন, ‘অকটেনের জন্য বিভিন্ন পাম্পে গিয়েছি, পাম্পে যাওয়ার পর, সিরিয়াল ধরার পর তারা পাম্প বন্ধ করে দিয়েছে। আমাদের তেল দেয়নি।’

গেল রাতে জ্বালানি সংকট ও নিরাপত্তা ইস্যুতে ফেসবুকে বার্তা দেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বাস্তবে ডিপো থেকেই তেল কম পাওয়ার অভিযোগ তাদের।

গুলশান সার্ভিস ফিলিং স্টেশনের ক্যাশিয়ার উত্তম মণ্ডল বলেন, ‘গতকাল ডিপো বন্ধ ছিল, তেল আনতে পারিনি। আজ তেল নিয়ে আসছি, দিচ্ছি। যতক্ষণ থাকবে ততক্ষণ দিব।’

ডিপোর প্রকৃত চিত্র জানতে সিদ্ধিরগঞ্জ ডিপোতে গিয়ে দেখা যায়—তেল নেয়ার অপেক্ষায় শত শত লরি। তেল নিয়ে বেরোচ্ছে হাতে গোনা কয়েকটি গাড়ি। চালকরা বলছেন, সরবরাহ করা হচ্ছে কম।

লরি চালকদের মধ্যে একজন বলেন, ‘আমার গাড়ি হচ্ছে সাড়ে ১৩ হাজার লিটারের। আমাকে ৯ হাজার লিটার তেল দিয়েছে। এই তেল দিয়ে পাম্প চালানো অসম্ভব হয়ে যাচ্ছে।’

লরির সঙ্গেই ঢাকা ফেরা। নগরীর কোথাও লম্বা লাইন, কোথাও বন্ধ পাম্প। এ অবস্থায় সংকট কাটবে? না কি বন্ধের শঙ্কায় পড়বে পাম্প? সেই প্রশ্ন এখন সংশ্লিষ্টদের।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেল   স্টেশনজুড়ে ভোগান্তি   চালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close