শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৬:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (২৩ মার্চ) ভোর রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর আখ সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাত সদস্যরা হলেন—ভেড়ামারা উপজেলার গোলাপনগর কদমতল এলাকার সাজেদুল হক সান্টু'র ছেলে সিয়াম সরদার (২৫) ও ধরমপুর এলাকার খন্দকার শামীমের ছেলে তানভীর আলম হিমেল (২৭) এবং নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের সরোয়ার হোসেন কামালের ছেলে শামসুদ্দিন আহমেদ টেলু (২৬)।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহল দল উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর আখ সেন্টার জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় সাত সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে শুটার গান, দুই রাউন্ড গুলি, চাইনিজ চাপাতি, মদের বোতল, আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়।
   
রাকিবুল ইসলাম বলেন, ‘ভেড়ামারা থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। ঈদুল ফিতরে যেন রাস্তায় কোনো অপরাধ সংঘটিত না হয়, সে জন্য ভেড়ামারা থানা পুলিশ ব্যাপক তৎপর ছিল। তারই পরিপ্রেক্ষিতে গোপিনাথপুর সেন্টার মসজিদের কাছে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। গাড়িতে অবস্থানরত ছয়জনের মধ্যে তিনজন পালিয়ে যায় ও বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।’

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা    ডাকাত   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close