রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শান্তিগঞ্জে রাতের আঁধারে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৬:১৮ পিএম
আহত শোভন দেব

আহত শোভন দেব

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ হামলায় শোভন দেব (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত ১১টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে এই হামলার ঘটনা ঘটে।

তবে হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে শোভনের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি-চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপানো হয়। এতে শোভনের হাত, ঠোঁট, গালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে শোভন মাঠের নিকটবর্তী জলাশয়ে ঝাঁপ দেন। পরে কোনো রকমে পাগলা বাজারের নিকটবর্তী দেববাড়ি মোড়ে অবস্থিত নিজের দোকানের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে আহত অবস্থায় দেখে স্থানীয়রা শোভনের পরিবারকে খবর দেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শোভন।

পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন মিয়ার নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন আহত শোভন।

মামুনের সহযোগী হিসেবে হবি মিয়ার ছেলে সিএনজি চালক রুকন মিয়া, নাজিম উদ্দিনের ছেলে রিহানসহ আরও অজ্ঞাত কয়েকজন এই হামলায় জড়িত বলে জানিয়েছেন তিনি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ বলেন, ‘এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শান্তিগঞ্জ    হত্যা চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close