রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি, নগদ অর্থ ও পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুর ১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব কবি মোস্তফা মোর্শেদ ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক রাফি আহমেদ।

শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অব.) সালেহ আহমেদ ও তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি শিক্ষক সাহাজ উদ্দিন, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, আব্দুস সালাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিয়া আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) ২০০১ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। অনুষ্ঠানে পঞ্চম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ    মুসলিম   মণিপুরি    বিএমইটি    বৃত্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close