সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম আপডেট: ২৩.০৩.২০২৬ ৯:৩৮ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘‘শহীদ ওসমান হাদির বিষয়টি নিয়ে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। সরকারে আসার আগ থেকেই এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি সকল হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’’

সোমবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
এ সময় আহমেদ আযম খান আরও বলেন, ‘‘দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্য তেলের দাম বাড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে। এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। এছাড়া যানবাহন চালকদের জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’’

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, শাহজাহান সাজু, খোরশেদ আলম, পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ওসমান হাদি   মুক্তিযুদ্ধ মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close