শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কালীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:২০ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কালীগঞ্জে নানার বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসে মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—কালীগঞ্জের পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) ও পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণি ও জান্নাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে গত রবিবার (২৩ মার্চ) সকালে সন্ন্যাসীর চক গ্রামে নানা আবদুল আজিজের বাড়িতে বেড়াতে আসে জাকারিয়া ও জান্নাতুল। সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করার একপর্যায়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মাছের ঘেরে তাদের নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলার ছলে কোনো এক সময় তারা ঘেরের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পানিতে ডুবে   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close