শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে পুনরায় চালু হচ্ছে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর সঙ্গে খুলছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারও।

ঈদের আগে ১৬ মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ১৭ মার্চ থেকে শুরু হয় টানা ৭ দিনের সরকারি ছুটি।

ঈদের ছুটি শেষে আজ থেকে ৯টা-৫টা সূচিতে ফিরছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ফিরছে রোজার আগের সময়ে।

ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে।

পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলার পাশাপাশি অফিসের কাজকর্ম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে চলতি বছর রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে সাতদিন করে সরকার। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝে একদিন কর্মদিবস (১৮ মার্চ) থাকায় তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। এরপরের দুই দিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ঈদের ছুটি   অফিস   আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close