রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আল মুহাসানাহ ছাত্র পরিষদের আয়োজনে ১৪০ হাফেজকে সম্মাননা প্রদান
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০:৫০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের উপজেলার হেমনগর ইউনিয়নে আল মুহাসানাহ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ “হিফজ সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬”।

সোমবার (২৩ মার্চ) দুপুরে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৪০ জন কৃতি হাফেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি একে একে সকল হাফেজের হাতে ক্রেস্ট তুলে দেন। তার উপস্থিতি ও বক্তব্য মাঠজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি করে।

প্রধান অতিথি তার বক্তব্যে আল মুহাসানাহ ছাত্র পরিষদের দ্বীনি ও মানবিক কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন এবং আগামীতে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উস্তাজুল হাফেজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দা.বা, গোপালপুর গোহাটা মসজিদের ইমাম ও খতিব নাজীর সিদ্দিক, পীরে কামেল হযরত মাওলানা জয়নুল আবেদীনসহ স্থানীয় মসজিদের ইমাম-খতিব, মাদরাসা শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং শত শত মুসল্লি। তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও আধ্যাত্মিক আবহে ভরিয়ে তোলে।

সংগঠনের সহ-সভাপতি নাঈম আহমেদ বলেন, “মানুষের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তিটি

শুভাকাঙ্ক্ষী মাসুদ পারভেজ এবং উপদেষ্টা মুফতি শরিফ বিন নূর সাজেদী সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান নাঈম। অর্থ সম্পাদক রহমাতুল্লাহ রিফাত ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংগঠনের বিভিন্ন কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।

সুশৃঙ্খল, নান্দনিক ও আবেগময় এই আয়োজনটি হিফজুল কুরআন সম্পন্ন শিক্ষার্থীদের সম্মাননার মাধ্যমে শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং নতুন প্রজন্মকে কুরআনের পথে উৎসাহিত করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হাফেজ   সম্মাননা   প্রদান   আল মুহাসানাহ ছাত্র পরিষদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close