সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
কাপাসিয়ায় পেট্রোল-অকটেন সংকট, পাম্প বন্ধে চরম ভোগান্তি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জ্বালানি সংকটের কারণে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ বন্ধ থাকায় উপজেলার মেইনরোড সংলগ্ন বেশ কয়েকটি পেট্রোল পাম্প কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, কাপাসিয়া মেইনরোড এলাকার মেসার্স মেহেরুননেছা ফিলিং স্টেশন, মেসার্স নেমে ফিলিং স্টেশন, দিন ফিলিং স্টেশন ও আমরাইদ মোল্লা ফিলিং স্টেশনসহ একাধিক পাম্পে পেট্রোল ও অকটেন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। পাম্পগুলোতে ‘পেট্রোল ও অকটেন নেই’ লেখা সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। কোথাও কোথাও পাম্প বন্ধ করে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সরবরাহ কম থাকলেও সোমবার থেকে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। হঠাৎ করেই পেট্রোল ও অকটেন একেবারে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো মোটরসাইকেল চালক।

মোটরসাইকেল চালক রাশেদ মিয়া বলেন, “সকাল থেকে তিন-চারটা পাম্প ঘুরেছি, কোথাও পেট্রোল পাইনি। এখন বাইক নিয়ে মাঝপথে আটকে আছি।”

আরেক চালক সোহেল রানা বলেন, “অকটেন না থাকায় অনেকেই দূরের পাম্পে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানেও একই অবস্থা। জরুরি কাজ থাকলেও বের হতে পারছি না।”

স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন বলেন, “আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয়। কিন্তু পেট্রোল না থাকায় ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।”

সিএনজি চালক আব্দুল করিম বলেন, “পেট্রোল পাম্পে জ্বালানি না থাকায় সিএনজির চাপ বেড়েছে, কিন্তু গ্যাসও পর্যাপ্ত না থাকায় আয় কমে গেছে।”

এদিকে, অনেক চালকের অভিযোগ—কিছু পাম্পে সীমিত জ্বালানি এলেও তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কোথাও কোথাও অতিরিক্ত দামে বিক্রির আশঙ্কার কথাও শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাম্প সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত না করলে জনদুর্ভোগ আরও বাড়বে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পেট্রোল   অকটেন   সংকট   পাম্প বন্ধ   ভোগান্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close