সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে এবং সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তাই ভালোভাবে লেখা-পড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ বজায় রাখা প্রয়োজন। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

সোমবার (২৪ মার্চ) বিকেলে ধনবাড়ী উপজেলার কেন্দুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যদি লেখা-পড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে, তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস ও মাদক তাদের স্পর্শ করতে পারবে না। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে এবং শিক্ষার হার বৃদ্ধি করে। একই সঙ্গে আমরা দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং শালিশমুক্ত রাখতে চাই। মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য, আমরা সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সহ সভাপতি এম এ মাজেদ বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল শাফি রিমু, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তথ্যপ্রযুক্তি   শিক্ষা   বিনোদন   মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close