শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
উদ্বোধনের আগেই ধসে পড়েছে গাজীপুরের সড়ক, দুই কর্মকর্তা বরখাস্ত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর–ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের তথ্য উঠে এসেছে।

এ ঘটনায় প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ধসে পড়া সড়কটি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্ত-সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।

প্রতিমন্ত্রী বলেন, “আগের সরকারের আমলে তদন্ত কমিটি গঠন করা হলেও অনেক ক্ষেত্রে সেগুলোর প্রতিবেদন আলোর মুখ দেখেনি। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে পূর্বের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ধসে পড়া সড়ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  উদ্বোধন   গাজীপুর   সড়ক   কর্মকর্তা বরখাস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close