সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
আইএমএফ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী
অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ২:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিএনপির নির্বাচনি ইশতেহারে থাকা পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, অর্থনীতি পুনরুদ্ধারে নানা ধরনের সংস্কার কর্মসূচি প্রয়োজন, আর সেগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ব্যবসা সহজ করা, খরচ কমানোসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা বাজেটে প্রতিফলিত হবে। তিনি বলেন, জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। ওয়াশিংটনে বিস্তারিত আলোচনা হবে।

এ ছাড়া তিনি জ্বালানি সংকট প্রসঙ্গে বলেন, ‘সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সংকট সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্যের সমস্যা হয়নি। সবাইকে সংযমী ও সহানুভূতিশীল হতে হবে।’

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তার দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  অর্থনৈতিক উত্তরণ   বিএনপি   ইশতেহা্র   বাস্তবায়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close