শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আইবুর রহমান আকাশসহ গ্রেপ্তার ৯
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইবুর রহমান আকাশসহ বিভিন্ন মামলায় আরও আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা আকাশ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের আসামি থাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে বাসায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে আকাশকে শহরের শ্যামলী আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আইবুর রহমান আকাশ শ্যামলী এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “ছাত্রলীগ নেতা আকাশ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা ও অভিযোগে আরও আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

জহিরুল ইসলাম মুন্না আরও বলেন, ‘‘গ্রেপ্তারকৃত ৯ জন আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে সকল অপরাধী ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    ছাত্রলীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close