শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৫৮ পিএম
নিহত কিশোরী রিয়া মনি

নিহত কিশোরী রিয়া মনি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় রিয়া মনি (১৫) নামের এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
 
নিহত রিয়া মনি আজিম শেখের মেয়ে। তিনি শরণখোলার রাজৈর গ্রামে তার নানি হালিমা খাতুনের কাছে থাকতেন।

পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রিয়া মনির জবাই করা লাশ উদ্ধার করা হয়। কিশোরীর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার মা-বাবা সেখানেই থাকেন। কিশোরী শরণখোলায় তার নানির বাড়িতে থাকতেন।

স্থানীয় জামে মসজিদের ইমাম খলিল মুন্সি বলেন, ‘‘ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার পথে রাস্তার ওপর ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।’’
  
স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় ওই কিশোরীকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাত। কিশোরীও ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিনুল ইসলাম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরী   গলাকাটা   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close