শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আদিতমারীতে দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল, সম্পাদক রিপন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম
মো. মোজাম্মেল হক ও মো. তারিকুল ইসলাম রিপন

মো. মোজাম্মেল হক ও মো. তারিকুল ইসলাম রিপন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মো. মোজাম্মেল হক সভাপতি ও মো. তারিকুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার দলিল লেখক সমিতির অফিসে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সভাপতি পদে মো. মোজাম্মেল হক দোয়াত-কলম মার্কায় ৩৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু তালেব চেয়ার মার্কায় পেয়েছেন ১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী তারিকুল ইসলাম রিপন কলম মার্কায় ৩৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মোটরসাইকেল মার্কায় পেয়েছেন ১৯ ভোট।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম মাসুদ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জীবন কুমার রায়, কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম ৩২ ভোট, দপ্তর সম্পাদক পদে বাবুল মিয়া ২৯ ভোট পেয়েছেন। সদস্য পদে রাসেল ৩৫ ভোট, আব্দুর রহমান সবুজ ৪৭ ভোট, আজিজুল ইসলাম ৪৫ ভোট, দিলিপ কুমার ৪৪ ভোট ও রফিকুল ইসলাম ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সংগঠনের মোট ৫৩ জন ভোটার ভোট প্রদান করেন। মোট ১১টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

আগামী তিন বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাব-রেজিস্টার শিউলী খাতুন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী    দলিল লেখক সমিতি    কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close