রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আটঘরিয়ায় পুত্রের বিরুদ্ধে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৪৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পাবনার আটঘরিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পুত্রের বিরুদ্ধে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 
  
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় তিনজনকে আসামি করে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহতের আরেক ছেলে সাইদুল ইসলাম।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আবুল হোসেনের দুই ছেলে সাইদুল ও সুলতানের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় সহোদর সাইদুল ও সুলতানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় তাদের পিতা আবুল হোসেন এসে বাধা দিলে পুত্র সুলতান হোসেন লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন আবুল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে টেবুনিয়া বাজার এলাকায় তিনি মারা যান।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেছে ও আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া    পুত্র    পিতা    হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close