সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আখাউড়ায় ছিনতাইকৃত সিএনজি উদ্ধার, গ্রেপ্তার তিন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ছিনতাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।

সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার সুলতানপুর চৌমুহনী সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে পুলিশ ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে।
  
পুলিশ জানায়, গত শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগর উপজেলাধীন চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে ইয়াছিন মিয়া নামের এক যাত্রীকে ভাড়া নিয়ে আখাউড়ার চেকপোস্ট এলাকার দিকে আসছিলেন অটোরিকশা চালক প্রান্তুস দাস। গমনপথে উপজেলার হীরাপুর এলাকার ফকিরমোড়া বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা ইয়াছিন মিয়া ‘প্রাকৃতিক ডাকে সাড়া’ দেওয়ার অজুহাতে প্রান্তুস দাসকে সিএনজিটি থামাতে বলেন। ইয়াছিনের কথায় চালক সিএনজি থামালে, যাত্রীবেশে থাকা ইয়াছিন তার কোমর থেকে একটি ধারালো ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
  
এ ঘটনায় কেশব দাস নামে ভুক্তভোগীর এক স্বজন বিজয়নগর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। তন্তর বাজার এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চৌমুহনীর উত্তর-পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ড থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় সুমন চিশতি ও মামুন মিয়া নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  আখাউড়া   ছিনতাই    সিএনজি    উদ্ধার   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close