শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
ভেড়ামারায় বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে জরিমানা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে পেট্রোল বিক্রি করায় ‘তারিক স্টোর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) উপজেলার কুচিয়ামোড়া পানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভেড়ামারা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার অভিযানটি পরিচালনা করেন।

এছাড়াও অভিযানে গোলাপনগর সেন্টার মোড়ে হাবিব স্টোরকে অবৈধভাবে ৩০০ টাকা দরে পেট্রোল বিক্রির দায়ে তার ঘরে মজুতকৃত ১০ বোতল পেট্রোল গাজী আশিক বাহার জনতার মধ্যে ১২০ টাকা দরে বিক্রি করে দেন।

ডা. গাজী আশিক বাহার বলেন, ‘‘ঘটনাটি সাম্প্রতিক বাজার তদারকি অভিযানের অংশ। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগে আরও বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। ভোক্তা হিসেবে কোনো দোকানে বাড়তি দাম দাবি করলে, আপনি সরাসরি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১’-এ অভিযোগ জানাতে পারেন।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা    পেট্রোল    জরিমানা    ভ্রাম্যমাণ আদালত    জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close