রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
কেশবপুরে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম আপডেট: ২৪.০৩.২০২৬ ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় দোকানঘরের দখল বুঝে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কেশবপুর ক্যাম্পের সেনাবাহিনীর নাম ভাঙিয়ে এক কৃষকের কাছ থেকে প্রায় অর্ধলাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কেশবপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার কোমরপোল গ্রামের কৃষক আব্দুস সামাদ মোল্যা।
  
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘উপজেলার কোমরপোল বাজারে আমি কৃষক আব্দুস সামাদ মোল্যা পৈত্রিক জমিতে পাঁচটি আধাপাকা দোকানঘর নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে ভাড়ার টাকায় ছয় সদস্যের সংসার চালিয়ে আসছি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকার ভূমিদস্যু আব্দুল্লাহ ও রবিউল ইসলাম ওই দোকানঘরগুলো জোরপূর্বক দখল করে নেয়।’’
 
সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ মোল্যা জানান, পরবর্তীতে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হলে তিনি জবরদখলের বিষয়টি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল আহাদ ও আব্দুল জলিলকে জানান। এ সময় তারা সেনাবাহিনীর মাধ্যমে ওই জমি উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছে ৮০ হাজার টাকা দাবি করে।
 
তিনি আরও জানান, চলতি বছরের ২২ জানুয়ারি তিনি তাদের ৪০ হাজার টাকা প্রদান করেন এবং অবশিষ্ট টাকা জমি উদ্ধার করার পর দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কিন্তু দীর্ঘ তিন মাসেও ওই অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল আহাদ ও আব্দুল জলিল তার দোকানঘরের দখল বুঝে দিতে ব্যর্থ হন।

আব্দুস সামাদ মোল্যা জানান, গত শনিবার (২১ মার্চ) তাদের কাছে দেওয়া ৪০ হাজার টাকা ফেরত চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে তিনি অবশেষে প্রতিকার চেয়ে এ সংবাদ সম্মেলন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জালালউদ্দীন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর    সেনাবাহিনী    সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close