শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভেড়ামারায় মানবসেবা সংগঠনের শুভ উদ্বোধন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৪৩ এএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৯:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল মোসলেমপুরে ‘মানবসেবা সংগঠন’ নামে একটি বেসরকারি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উক্ত সংগঠনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবসেবা সংগঠনের সভাপতি মো. হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাজাহান আলী।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার কাজী আনোয়ার হোসেন বাঘাবারোর সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মো. আনিসুর রহমান, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান সবুজ প্রমুখ। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি সাইফুল ইসলাম ও সাংবাদিক নেতা এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানবসেবা সংগঠনের পক্ষ থেকে দুইজন অসুস্থ মহিলাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   মানবসেবা   সংগঠন   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close