শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
জাতীয়
মহান স্বাধীনতা দিবস
জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ সময়ের প্রস্তুতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। কাল ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে। ফুলে ফুলে ভরে উঠবে শহিদ বেদি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্বাধীনতা দিবস উদযাপনে লাল-সবুজের আভায় সেজে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বেদি সংলগ্ন সিঁড়ি।

সেখানে কাজ করতে থাকা মানুষরা জানান, সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আসবেন। তাই তারা শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। সেখানে একেকজন একেক কাজ করছেন। কেউ ধোঁয়া-মোছা করছেন আবার কেউ ফুল নিয়ে কাজ করছেন।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ধোয়া-মোছা ও আলোকসজ্জাসহ নানা আয়োজন শেষে বর্ণিল রূপে সেজেছে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমিতে নির্মিত স্মৃতিসৌধ এলাকা। রাত পোহালেই যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামবে সর্বস্তরের মানুষের।

সাভার গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার খান আনু বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধের পুরো এরিয়াকে পরিষ্কার করা হচ্ছে। রং-তুলির কাজ, ফুলগাছ স্থাপন, লেক সংস্কারের কাজ করা হয়েছে। বিভিন্নস্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

স্বাধীনতা দিবসে প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ট্রাফিক উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ‘ঢাকা জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যারা এখানে আসবেন নির্বিঘ্নে যেন আসতে পারেন এবং শ্রদ্ধা নিবেদন করতে পারেন, নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।’

২৬ মার্চ শহিদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাত পোহালেই শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জাতীয় স্মৃতিসৌধ   শ্রদ্ধা   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close