রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পাম্পে তেল সংকট থাকলেও খোলা বাজারে বিক্রি, দু’জনকে জরিমানা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকটের মধ্যে খোলা বাজারে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে পৃথক দুটি অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।

নাহিদুল হক খোলা কাগজকে জানান, উপজেলার রাউৎকোনা গ্রামে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে মহসিন মোল্লা নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে ত্রিমুহনী বাজারে খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রির অভিযোগে তুহিন খান নামের আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই দণ্ড দেওয়া হয়েছে।

নাহিদুল হক বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম খোলা কাগজকে জানান, উপজেলার ছয়টি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতে তেল থাকলেও বাকি পাম্পগুলোতে সরবরাহ নেই।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া খোলা কাগজকে বলেন, “জ্বালানির সরবরাহ সাময়িকভাবে কম থাকলেও এটিকে পুরোপুরি সংকট বলা যাবে না, তবে কিছুটা অপ্রতুল রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাম্প   তেল সংকট   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close