সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
কালিয়ায় পেট্রোল পাম্পে ক্রেতাদের লম্বা লাইন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কালিয়া উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে বিঘ্ন ও চাহিদা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই উপজেলার একমাত্র পেট্রোল পাম্প ‘মেসার্স কালিয়া ফিলিং স্টেশন’-এ মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষক, সাধারণ চালক ও পরিবহন-সংশ্লিষ্টরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

কলাবাড়িয়া থেকে আসা কৃষক সমেদ শেখ জানান, স্থানীয় বাজারে বেশি দামে ডিজেল বিক্রি হওয়ায় বাধ্য হয়ে পাম্পে তেল নিতে এসেছেন।

অন্য এক কৃষক জাফর শেখ বলেন, “সকাল থেকে ডিজেল নিতে পাম্পে দাঁড়িয়ে আছি, এখন বলছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া তেল দেওয়া হবে না।”

মোটরসাইকেল চালক উজ্জ্বল মল্লিক বলেন, “প্রশাসনের এই উদ্যোগ ভালো। এতে বৈধ কাগজপত্র থাকা যানবাহনই তেল পাবে এবং সংকট কিছুটা কমবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কাগজপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস পেট্রোল পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, সরবরাহকৃত তেলের পরিমাণ, মজুত ও বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বৈধ লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের ক্ষেত্রে সঠিক বণ্টন নিশ্চিত করতে এনআইডি প্রদর্শনের ভিত্তিতে তেল সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “অবৈধভাবে তেল মজুত বা অতিরিক্ত সংগ্রহ ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকৃত ভোক্তাদের কাছে জ্বালানি পৌঁছে দিতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে এবং কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালিয়া   পেট্রোল পাম্প   ক্রেতা   লম্বা লাইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close