শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বান্দরবানে গণহত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফয়জুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন।একাত্তরের অগ্নিঝরা ২৫ মার্চে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বীভৎস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। সেই রাতে বর্বর পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে। তারা মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা ‘কালরাত’ হিসেবে পরিচিত।

বক্তারা ২৫ মার্চের সেই কালরাত্রিতে হত্যাযজ্ঞের শিকার সকল শহীদকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণহত্যা দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close