রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে মাদক বেচা-কেনায় বাধা দেওয়ায় পথচারীকে কুপিয়ে জখম
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৭:১৮ পিএম
আহত মোসারফ হোসেন সাবু

আহত মোসারফ হোসেন সাবু

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক ব্যবসায়ীকে ক্রয়-বিক্রয়ে বাধা দেওয়ায় এক পথচারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দেওগ্রাম জালায়গাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওগ্রাম এলাকার বাসিন্দা মোসারফ হোসেন সাবু নামের এক পথচারী মাদক ক্রয়-বিক্রয় চলতে দেখে প্রতিবাদ করেন। এ সময় তিনি অভিযুক্তদের এলাকায় মাদক বিক্রি না করার জন্য নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী উপজেলার পাঁচ গ্রাম গ্রামের ধলু মল্লার ছেলে দেলোয়ার, একই গ্রামের আনসারের ছেলে সানোয়ার বিপ্লব আলমসহ তাদের সহযোগীরা সাবুকে ধরে রাখে। সানোয়ার পেছন থেকে ধারালো অস্ত্র (চাইনিজ কুড়াল) দিয়ে সাবুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   মাদক বেচা-কেনা   বাধা দেওয়া   পথচারী   কুপিয়ে জখম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close