শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
যমুনার চর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৭:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভূতের মোড় এলাকার দক্ষিণ-পশ্চিমে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকশামাইজাল সংলগ্ন যমুনা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য বলেন, ‘‘স্থানীয় জেলেদের জালে মরদেহটি আটকে পড়ে। পরে জেলেরা সেটি উদ্ধার করে যমুনার চরে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহটি উদ্ধার করে।’’
  
তিনি আরও বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে মরদেহটি উজান থেকে ভেসে এসে এ এলাকায় পৌঁছেছে। মরদেহের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  যমুনা    চর    মরদেহ    উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close