শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুমিল্লায় খেলা অবস্থায় কুস্তিগীরের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৫:৩৭ পিএম
নিহত কুস্তিগীর হেলাল উদ্দিন মজুমদার

নিহত কুস্তিগীর হেলাল উদ্দিন মজুমদার

গ্রামে কুস্তি খেলার আনন্দঘন মুহূর্ত রূপ নিয়েছে শোকে। কুমিল্লার লালমাই উপজেলায় কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক অভিজ্ঞ খেলোয়াড়। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে।

নিহত কুস্তিগীর হেলাল উদ্দিন মজুমদার (৫৩), যিনি স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের এই মানুষটি পেশায় ছিলেন এক সাধারণ মুদি দোকানদার—কিন্তু কুস্তির ময়দানে ছিলেন এক পরিচিত মুখ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। খেলার একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেন ও এক পায়ে ধরে কিছুটা টেনে নিয়ে যান। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত সেই মুহূর্ত। হঠাৎ নিথর হয়ে যান হেলাল। নড়াচড়া বন্ধ হয়ে যায়, থেমে যায় লড়াই।

প্রথমে অনেকে ভেবেছিলেন, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আনন্দের মঞ্চে নেমে আসে নীরবতা, দর্শকদের চোখে ভেসে ওঠে আতঙ্ক আর অশ্রু।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় দিনের খেলাতেই এমন ঘটনা পুরো এলাকাকে শোকে ডুবিয়ে দেয়। কয়েক শত দর্শকের সামনে ঘটে যাওয়া এই মৃত্যুর দৃশ্য কেউই সহজে ভুলতে পারছেন না।
 
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘‘ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—খেলারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   কুস্তি    খেলোয়াড়    মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close