সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কালাইয়ে বিএনপি নেতা শাহিনের মৃত্যু
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম
শাহিনুর রহমান শাহীন

শাহিনুর রহমান শাহীন

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে পুনট বাজারে তার ব্যবসায়-প্রতিষ্ঠান বসে থাকা অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মাঠিতে পড়ে যান। 

পরে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি বাবা, ভাই-বোন, স্ত্রী ও দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পেশায় শাহিনুর রহমান সার-কীটনাশক ব্যবসায়ী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় মরহুমের প্রথমে পুনট উচ্চ বিদ্যালয় মাঠে এবং সকাল ১১টায় দ্বিতীয় উপজেলার তালখুর গ্রামে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম শাহীনুর রহমান শাহীনের মৃত্যুতে জয়পুরহাট ও কালাইয়ে বিএনপি, ব্যবসায়ী সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ আব্দুল বারী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহামন, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   বিএনপি নেতা   শাহিনের মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close