রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গতানুগতিক রাজনীতির ধারা বদলে যাবে : প্রশাসক মোফাজ্জল হোসেন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:১৩ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৬:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণের পর প্রথম দিন অফিস করেছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন তিনি। 

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মঙ্গলবার ছিল প্রথম দিন। মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদ ভবনে উপস্থিত হলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমানসহ পরিষদের অন্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 

পরে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন মোফাজ্জল হোসেন দালাল। 

এদিকে, মঙ্গলবাল সকালে মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদের প্রশাসক হিসাবে এবার গ্রহণ করায় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাকে তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় মফাজ্জল হোসেন দুলাল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আমার দলের ও নেতা কর্মীদের মুখ উজ্জ্বল করতে পারি, সর্বাত্মক সে চেষ্টা করব। গতানুগতিক রাজনীতির ধারা বদলে যাবে। তাই আমাদের নেতাকর্মীদের আগামী দিনের তৈরি হতে হবে।’

দল ও দেশের জন্য আমাদের  প্রতিটি প্রতিটি নেতাকর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান মোফাজ্জল হোসেন দুলাল।

মোফাজ্জল হোসেন দুলালকে যারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ,মো. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, মো. নওশাদ আলী, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, হলিল্যান্ড কলেজের পরিচালক মো. আফজাল হোসেন, মো. সালাহ উদ্দীন খোকন প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রথম দিন অফিস   দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close